১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ঈদে বেনাপোল বন্দরে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৫১২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে এ সময় বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) সকালে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপ-সচিব শামীম হোসেন।

বন্দর সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে বন্দর এলাকায় কর্মরত ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্টদের ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও আন্তর্জাতিক যাত্রী চলাচলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বৈধ কাগজপত্রধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে এবং ইমিগ্রেশনের সব ডেস্ক চালু রাখা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, সরকারি ছুটির দিন ছাড়া কাস্টমসের প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। ব্যবসায়ীরা চাইলে প্রয়োজনীয় শুল্ক পরিশোধের মাধ্যমে পণ্য খালাসের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটি শেষে ১ জুন থেকে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি, কাস্টমস ও সংশ্লিষ্ট সব কার্যক্রম আবারও স্বাভাবিক গতিতে পরিচালিত হবে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে শ্রমিক নেতা মিজুনের কবর জিয়ারত, পরিবারের পাশে যুবদল নেতা শহীদ

ঈদে বেনাপোল বন্দরে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

আপডেট: ১১:২২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬