০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

*যবিপ্রবির দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি রাজু ও সম্পাদক রাইয়ান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৫১৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের ২০২৩-২৪ (স্নাতকোত্তর) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন রাজু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২২-২৩ (স্নাতক) শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিনান রহমান রাইয়ান। নতুন এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

বুধবার (২২ এপ্রিল) দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সালমা খাতুন শিলা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবু রাফি মোহাম্মদ জামিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. পারভেজ মণ্ডল ও মোছা. নিশাত তাসনিম। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আশিকুর রহমান ও রিতু পান্না রায়। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন ডব্লিউ রায়। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন মামুন চন্দ্র রায় ও আফসারা তাসনিম শিলা। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হয়েছেন সাগর ইসলাম শাহীন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার জামান সিফাত এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. বোরহানুল হক।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, নুসরাত জাহান ও রিপা আক্তার।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সিনান রহমান রাইয়ান বলেন, দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি শিক্ষার্থীদের ঐক্য, সহযোগিতা ও মানবিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সংগঠনের কার্যক্রম আরও কার্যকর, সুশৃঙ্খল ও গতিশীল করতে তিনি আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে সভাপতি মো. সাজ্জাদ হোসেন রাজু বলেন, তার ওপর আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি তিনি কৃতজ্ঞ। সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সফলভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।

নবগঠিত এ কমিটির মাধ্যমে যবিপ্রবিতে অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক কার্যক্রম এবং কল্যাণমূলক উদ্যোগ আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সর্বাধিক পঠিত

চৌগাছায় ঝন্টু হত্যার প্রধান আসামি আবু ওবায়দা আটক

*যবিপ্রবির দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি রাজু ও সম্পাদক রাইয়ান

আপডেট: ০৯:৫৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬