০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোরে টিআরসি নিয়োগে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে নির্বাচিত ৫২ প্রার্থী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৫১৬

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও শৃঙ্খলাপূর্ণ প্রক্রিয়ায় ৫২ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। মাত্র ১২০ টাকা ফি দিয়ে নিজেদের মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে তারা বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পাওয়ার সুযোগ অর্জন করেছেন।

রোববার সকাল ৯টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। সব ধাপ শেষে বিকাল ৪টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণাকালে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিরপেক্ষতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। এতে কোনো ধরনের তদবির, অনিয়ম কিংবা আর্থিক লেনদেনের সুযোগ ছিল না। প্রার্থীরা সম্পূর্ণভাবে নিজেদের যোগ্যতা, পরিশ্রম ও মেধার ভিত্তিতেই নির্বাচিত হয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশে যোগ দিতে হলে শারীরিক সক্ষমতার পাশাপাশি সততা, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তীর্ণ প্রার্থীদের দেশ ও জনগণের সেবায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নিয়োগ বোর্ড ও জেলা পুলিশের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং যশোর পুলিশ লাইন্সের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। শিগগিরই তাদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ ব্যবস্থার মাধ্যমে যোগ্য ও দক্ষ সদস্য বাছাই করে পুলিশ বাহিনীকে আরও কার্যকর ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছে।

সর্বাধিক পঠিত

চৌগাছায় ঝন্টু হত্যার প্রধান আসামি আবু ওবায়দা আটক

যশোরে টিআরসি নিয়োগে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে নির্বাচিত ৫২ প্রার্থী

আপডেট: ০৯:৪৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬