০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

মালঞ্চিতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৪

যশোর সদর উপজেলার মালঞ্চি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত অভিযানে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন শহরের আরএন রোড এলাকার বাসিন্দা তোফাজ্জেল মোল্লা টুকু ও নাছির উদ্দিন। তাদের গ্রামের বাড়ি ঝালকাটি জেলার রাজাপুর উপজেলায়। এছাড়া আটক অপর দুইজন হলেন সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার শেখ জাকির হোসেন এবং যশোর সদর উপজেলার শাততলা গ্রামের নূরে আলম সিদ্দিকী মিন্টু।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তদন্ত কর্মকর্তা ওসি কাজী বাবুল এবং ওসি অপারেশন মমিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মালঞ্চি এলাকার মফিজের বাড়িতে হানা দেয়।

মাসুম খান জানান, অভিযানের সময় প্রকাশ্যে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে চারজনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়ার বোর্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ঘিরে শার্শা বিএনপির প্রস্তুতি সভা

মালঞ্চিতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৪

আপডেট: ০৫:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬