০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

গ্রাম পুলিশ সদস্যকে নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের গ্রেফতারের দাবি, এসপির কাছে স্মারকলিপি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৫১৩

যশোরে দায়িত্ব পালনরত এক গ্রাম পুলিশ সদস্যকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, যশোর জেলা শাখা-এর পক্ষ থেকে যশোর জেলা পুলিশ-এর পুলিশ সুপারের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন যশোর সদর উপজেলার ৫ নম্বর উপশহর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্য মোঃ নজরুল ইসলাম।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ মে ২০২৬ রাত আনুমানিক ১টা ২০ মিনিটে দায়িত্ব পালনকালে পোশাক পরিহিত অবস্থায় উপশহর বি-ব্লক বাজারে চা পান করতে গেলে রনি চৌধুরী নামের এক ব্যক্তি তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ ঘটনায় রনির ভাই বুলবুলের বিরুদ্ধে প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তোলা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, ওই ঘটনার ফলে গ্রাম পুলিশ সদস্যের পেশাগত সম্মান ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় দফাদার আব্দুল আলিমসহ স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছেন বলেও উল্লেখ করা হয়।

এছাড়া যশোর হাউজিং কর্তৃপক্ষের জমি সংক্রান্ত বিরোধের প্রতিবাদ করায় বুলবুল ও রনি দুই ভাই বিএনপি নেতা পরিচয়ে তাকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন নজরুল ইসলাম। একই সঙ্গে তার স্ত্রীকে প্রলোভন দেখিয়ে মিথ্যা মামলা দেওয়ার অপচেষ্টার অভিযোগও করা হয়েছে।

গ্রাম পুলিশ সদস্য নজরুল ইসলাম অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত রনি চৌধুরী ও বুলবুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের গ্রেফতারের দাবি জানান।

স্মারকলিপির অনুলিপি খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়, এনএসআই যশোর, যশোর প্রেসক্লাব, দুদক যশোর কার্যালয় এবং যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ঘিরে শার্শা বিএনপির প্রস্তুতি সভা

গ্রাম পুলিশ সদস্যকে নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের গ্রেফতারের দাবি, এসপির কাছে স্মারকলিপি

আপডেট: ০৮:১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬