যশোরের মনিরামপুর উপজেলা-এ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি শাহিনুর ইসলাম ওরফে শাহিন (৪০)। তিনি মনিরামপুর উপজেলার মনোহরপুর মাঠপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে বলে জানা গেছে।
শনিবার (২৩ মে) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ, যশোর-এর এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের মনোহরপুর ও হানুয়ার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে তরিকুল ইসলামের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর থেকে শাহিনুর ইসলামকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




















