০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

শালিশ বৈঠকে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৫০৯

যশোর সদর উপজেলার ধোপাখোলা ইউনিয়ন-এর আরোপপুর গ্রামে পারিবারিক কলহকে কেন্দ্র করে অনুষ্ঠিত শালিশ বৈঠকে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। আহত গৃহবধূ সম্পা খাতুন (২৫) বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এর গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে সম্পা খাতুন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে শুক্রবার বিকেল চারটার দিকে পাশের গ্রাম নতুনহাট তেঘরীর একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করেন।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলে একটি শালিশ বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, শালিশ চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে সম্পা খাতুনকে মারধর করেন তার চাচা শ্বশুর ও দাদি শাশুড়ি।

মারধরের সময় অন্তঃসত্ত্বা সম্পা খাতুনের পেটে আঘাত লাগে বলে জানা গেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বাধিক পঠিত

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ঘিরে শার্শা বিএনপির প্রস্তুতি সভা

শালিশ বৈঠকে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

আপডেট: ০৮:০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬