শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল : বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সরদার মিজুন বিশ্বাস আর নেই। শনিবার (২৩ মে ২০২৬) দুপুর আনুমানিক আড়াইটার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যুর খবরে বেনাপোল ও শার্শা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, স্বজন এবং রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।
মরহুমের জানাজা নামাজ শার্শা উপজেলার ৯নং উলাশি ইউনিয়নের ৫নং ওয়ার্ড রামপুর গ্রামে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক সহিদ আলী, উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, বেনাপোল পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান তবি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। পাশাপাশি তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজুন বিশ্বাস স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। বিশেষ করে সন্তানের সামনে বাবার এমন অকাল প্রয়াণ উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
স্থানীয়দের ভাষ্য, মিজুন বিশ্বাস ছিলেন অত্যন্ত সজ্জন, পরোপকারী ও শ্রমিকবান্ধব একজন মানুষ। দীর্ঘদিন ধরে তিনি বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের অধিকার আদায়ে সক্রিয়ভাবে কাজ করে গেছেন।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।




















