০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

যশোর সদর হাসপাতালে চিকিৎসককে ঘিরে হয়রানির অভিযোগ, থানায় জিডি

যশোর সদর হাসপাতালে অসুস্থ শিশুর চিকিৎসা করাতে গিয়ে চরম হয়রানি, অপমান ও ভয়ভীতির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক মা। দায়িত্বরত চিকিৎসকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, হুমকি ও হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী লাইলা রাবেয়া রিপা।

জানা গেছে, গত ২০ মে সন্ধ্যার পর অসুস্থ শিশুসন্তানকে নিয়ে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে যান লাইলা রাবেয়া রিপা। সেখানে দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ ইউসুফ আলীর কাছে সন্তানের শারীরিক অবস্থা ও ব্যবহৃত ওষুধ সম্পর্কে জানতে চাইলে চিকিৎসক বিরক্তি প্রকাশ করেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর দাবি, ওষুধ সম্পর্কে জানতে চাইলে চিকিৎসক কোনো ব্যাখ্যা না দিয়ে তাকে ফার্মেসিতে গিয়ে জেনে নিতে বলেন। এ সময় তিনি প্রতিবাদ করলে চিকিৎসক তার সঙ্গে উসকানিমূলক ও অশোভন আচরণ করেন। একপর্যায়ে তাকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলা হয়। এমনকি ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন রিপা।

এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান। নিরাপত্তাহীনতায় ভুগে ওইদিনই কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করতে বাধ্য হন বলেও উল্লেখ করেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসক মোহাম্মদ ইউসুফ আলী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি এ বিষয়ে রোববার অফিসে এসে কথা বলতে বলেন।

এদিকে কোতোয়ালি থানার জিডির তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সর্বাধিক পঠিত

না ফেরার দেশে বেনাপোল শ্রমিক নেতা মিজুন বিশ্বাস, শোকের ছায়া শার্শাজুড়ে

যশোর সদর হাসপাতালে চিকিৎসককে ঘিরে হয়রানির অভিযোগ, থানায় জিডি

আপডেট: ০৫:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬