১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

তিনবিঘা করিডোর সীমান্তে উত্তেজনা: বিজিবির বাধায় বিএসএফের বাঁশের খুঁটি স্থাপন বন্ধ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৫১২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে তিনবিঘা করিডোর এলাকায় বাঁশের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজিবির আপত্তি ও বাধার মুখে শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধ করে উভয় বাহিনী নিজ নিজ অবস্থানে ফিরে যায়।

শুক্রবার সন্ধ্যা ৭টার কিছু আগে তিনবিঘা করিডোর সংলগ্ন দহগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাজিউর রহমান। তিনি জানান, সীমান্ত আইন অনুসরণ না করে শূন্যরেখায় কোনো ধরনের স্থাপনা বা কাজের উদ্যোগ নেওয়া হলে বিজিবি তা মেনে নেবে না।

স্থানীয় সূত্র ও বিজিবি সদস্যদের দাবি, সীমান্তের প্রধান ডিএএমপি পিলার-৭ এর ৩০ নম্বর সাব-পিলার এলাকায় ভারতীয় পক্ষের কিছু কর্মকর্তা ও শ্রমিক পরিমাপের কাজ শুরু করেন এবং পরে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালান। অভিযোগ রয়েছে, এ কার্যক্রমের বিষয়ে বিজিবিকে আগে থেকে জানানো হয়নি।

বিজিবির ভাষ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে কয়েকজন শ্রমিক ওই এলাকায় কাজ শুরু করলে পানবাড়ী কোম্পানির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আপত্তি জানান এবং কাজ বন্ধের নির্দেশ দেন।

একপর্যায়ে দুই সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ে সীমান্তবর্তী দহগ্রাম ইউনিয়নের বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়।

স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান মনির বলেন, করিডোর এলাকার কাছে হঠাৎ করে কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরিস্থিতি সামাল দিতে রাতে দুই বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে জরুরি টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়। এতে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান এবং ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভিনোদ রেধু অংশ নেন।

বিজিবি জানায়, আলোচনার পর সংশ্লিষ্ট কার্যক্রম স্থগিত রাখা হয় এবং রাতের মধ্যেই উভয় বাহিনীর সদস্যরা নিজ নিজ ক্যাম্পে ফিরে গেলে সীমান্ত পরিস্থিতি শান্ত হয়।

নাজিউর রহমান আরও জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছিল। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

সর্বাধিক পঠিত

না ফেরার দেশে বেনাপোল শ্রমিক নেতা মিজুন বিশ্বাস, শোকের ছায়া শার্শাজুড়ে

তিনবিঘা করিডোর সীমান্তে উত্তেজনা: বিজিবির বাধায় বিএসএফের বাঁশের খুঁটি স্থাপন বন্ধ

আপডেট: ১১:৫১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬