০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: বিপুল ভারতীয় পণ্য জব্দ, আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৫৭৭

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে এক চোরাকারবারিকেও আটক করা হয়েছে।

আটক ব্যক্তি যশোরের বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে বদরুজ্জামান বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) দিনব্যাপী বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় ৭৫টি শাড়ি, একটি কম্বল, ১৩ কেজি জিরা, ৯৯ কেজি ফুসকা, ১৫ দশমিক ৫ কেজি কিসমিস, ১৫ প্যাকেট সনপাপড়ি, ১০৮টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৪৫টি আমের চাটনি, ৪ হাজার ১৮৭টি চকলেট এবং ২ হাজার ২১২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৯৫ হাজার ৪৫ টাকা।

এ বিষয়ে গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: বিপুল ভারতীয় পণ্য জব্দ, আটক ১

আপডেট: ১১:৩১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬