যশোরের শার্শা থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার পলাতক আসামিকে যৌথ অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মিজানুর রহমান গহর (৬৫) শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী নারীর স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে তার শ্বশুর মিজানুর রহমান তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির পেছনের একটি কলা বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় পরবর্তী সময়ে শার্শা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
মামলা হওয়ার পর যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় শার্শা থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম এবং র্যাবের যৌথ সহযোগিতায় অভিযান শুরু হয়।
অবশেষে গত ২১ মে বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ বাহিনী।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
শিরোনাম:
শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার,
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- ৫০৯
সর্বাধিক পঠিত




















