যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকেল ৪টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে শার্শা উপজেলা যুবদলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়হানুজ্জামান দিপু, শহীদ আলী, সাইফুল ইসলাম পিন্টু, সবুজ হোসেন, আরঙ্গজেব, মির আলম এবং মাসুম হোসেন।
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদল নেতাদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে। তারা অবিলম্বে এসব অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।
একই সঙ্গে নেতাকর্মীদের সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে কাউকে হয়রানি করা উচিত নয়।




















