০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে র‍্যাবের অভিযানে আটক ‘ভাগ্নে ইমন’, রয়েছে ১৭ মামলার অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৫৮৪

যশোর শহরের রেলগেট এলাকার আলোচিত সন্ত্রাসী ইমন কাজী ওরফে ‘ভাগ্নে ইমন’কে আটক করেছে র‍্যাব-৬।

বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার খয়েরতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

আটক ইমন কাজী শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার কাজী খালিদ হোসেনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ যশোরের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

ফজলে রাব্বী প্রিন্স জানান, ইমন কাজীর বিরুদ্ধে যশোরের আলোচিত জুম্মান হত্যা মামলাসহ হত্যা, অস্ত্র ও মাদক-সংশ্লিষ্ট মোট ১৭টি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

যশোরে র‍্যাবের অভিযানে আটক ‘ভাগ্নে ইমন’, রয়েছে ১৭ মামলার অভিযোগ

আপডেট: ০৯:৫৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬