১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রামপুরায় শিক্ষার্থীর মৃত্যু: বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচণার মামলায় গ্রেফতার মাদ্রাসাছাত্র

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫৮৫

রাজধানীর রামপুরায় এক মাদ্রাসাশিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মো. শিহাব হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন হারুন অর রশিদ।

পুলিশ জানায়, গত ১৯ মে রাতে আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা-এর একটি কক্ষে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, সুরতহাল প্রতিবেদনের সময় শিশুটির শরীরে অস্বাভাবিক যৌন নির্যাতনের আলামত পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গ্রেফতার শিহাব হোসেনের বিরুদ্ধে আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিহত শিশুর মা মোছা. টুকু আরা খাতুন বাদী হয়ে শিহাব হোসেন ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির আত্মহত্যায় প্ররোচণার ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরও জানায়, ঘটনার পরপরই শিহাব মাদ্রাসা ছেড়ে নিজ গ্রামের বাড়িতে চলে যান। পরে রামপুরা থানার একটি দল পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

রামপুরায় শিক্ষার্থীর মৃত্যু: বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচণার মামলায় গ্রেফতার মাদ্রাসাছাত্র

আপডেট: ১১:২১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬