০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

শার্শার কায়বা সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় সিরাপসহ আটক ১, জব্দ নগদ টাকা ও মোটরসাইকেল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫৮৭

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড এবং নগদ ১ লাখ ১ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তি উপজেলার বালুন্ডা গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের ছেলে আব্দুল্লাহ বলে জানিয়েছে বিজিবি।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, বুধবার (২০ মে ২০২৬) বিকেল ৩টার দিকে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড এবং নগদ অর্থ জব্দসহ একজনকে আটক করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৯২ হাজার ৫৯০ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

শার্শার কায়বা সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় সিরাপসহ আটক ১, জব্দ নগদ টাকা ও মোটরসাইকেল

আপডেট: ১০:১৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬