০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

যশোরে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা আহত

যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি পান্নু (৪২), তিনি মৃত আব্দুর রশিদের ছেলে।

বুধবার (২০ মে) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে অবস্থানকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ছেলে রাসুল (১৬) উত্তেজিত হয়ে চাকু দিয়ে তার বাবা পান্নুর পিঠের বাম পাশে আঘাত করে।

এতে তিনি রক্তাক্ত কাটা জখম হন এবং ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় পড়ে যান।

পরে পরিবারের অন্য সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পারিবারিক বিরোধ ও কিশোরদের আচরণগত পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

যশোরে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা আহত

আপডেট: ০৭:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬