১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কেশবপুরে কবি বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুর্ধর্ষ চুরি

যশোরের কেশবপুর উপজেলার বসুন্তিয়া গ্রাম-এ কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষ-এর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় তিন লাখ টাকার সম্পদ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এই সুযোগে চোরেরা বাড়ির জানালার গ্রিল কেটে এবং দেয়ালের একটি অংশ ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে।

এরপর তারা আলমারি, ড্রয়ার ও বাক্স ভেঙে ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে ফেলে রাখে। ঘরজুড়ে এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কাপড়-চোপড়, শাড়ি ও অন্যান্য মালামাল।

ভুক্তভোগীদের অভিযোগ, ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণের কানের দুল, চুড়িসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, গত বছরের ৫ আগস্টের পর একই বাড়িতে আরও একবার চুরির ঘটনা ঘটেছিল। পরপর চুরির ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের প্রতি অনাস্থা ও ক্ষোভের কারণে এবারও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে বিশ্বজিৎ ঘোষ মুঠোফোনে বলেন,
“চাকরির কারণে আমি বাইরে থাকি। আমি অসুস্থ থাকায় বিস্তারিত বলার মতো অবস্থায় নেই। খবর পেয়ে বাড়িতে গিয়ে ভাঙা জানালার গ্রিল ও দরজা কোনোভাবে ঠিক করেছি। ঘরের সব জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। বারবার চুরির ঘটনায় আতঙ্কে আছি।”

এদিকে কেশবপুর থানা-র নবাগত অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন,
“আমি সম্প্রতি থানায় যোগদান করেছি। চুরির বিষয়টি এখনো কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বলছেন, এলাকায় চুরি ও অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা রাতের নিরাপত্তা জোরদার এবং টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

যশোরসহ চার জেলায় মৃদু তাপপ্রবাহ, তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

কেশবপুরে কবি বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আপডেট: ০৭:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬