০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে গাঁজাসহ যুবক আটক

যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ আব্দুল্লাহ আল মাফী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল্লাহ আল মাফী যশোর শহরের হুশতলা এলাকার কবরস্থানপাড়া মহল্লার মৃত ডা. নুরুজ্জামানের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে হাসপাতাল চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি। বিষয়টি নজরে এলে হাসপাতালে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

পরে তার শরীর তল্লাশি করে এক পুড়িয়া গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য আশরাফুল ইসলাম জানান, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিষয়টি যশোর কোতোয়ালী থানা-কে জানানো হয়েছে এবং আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

যশোরসহ চার জেলায় মৃদু তাপপ্রবাহ, তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

যশোর জেনারেল হাসপাতালে গাঁজাসহ যুবক আটক

আপডেট: ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬