০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

শার্শায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৫০৮

যশোরের শার্শা উপজেলায় জান্নাতি বেগম নামে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। তবে জন্মের কিছু সময়ের মধ্যেই নবজাতক পাঁচজনের মৃত্যু হয়েছে বলে পরিবার জানিয়েছে।

সোমবার (১৮ মে) সকালে ঢাকার একটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম দেন তিনি। জান্নাতি বেগম শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকরামুল হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে যশোরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার সকালে তিনি একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেও কিছুক্ষণের মধ্যেই নবজাতকরা মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এদিকে সোমবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নবজাতকদের দাফন করা হয়েছে। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

চৌগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

শার্শায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ,

আপডেট: ০৯:১৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬