১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৫৭৯

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার সারা দেশে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর জানানো হয়, আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে দেশে জিলহজ মাস গণনা শুরু হবে।

চাঁদ দেখার খবর ছড়িয়ে পড়তেই ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ঈদুল আজহাকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে রোববার (১৭ মে) তুরস্ক ও ইন্দোনেশিয়া প্রথম ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। পরে মালয়েশিয়া, পাকিস্তান, ওমানসহ আরও কয়েকটি দেশ ২৭ মে ঈদুল আজহা পালনের ঘোষণা দেয়।

অন্যদিকে সৌদি আরবেও রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে বর্তমানে জিলহজ মাস চলছে এবং আগামী ২৭ মে সেখানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

দেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

আপডেট: ০৯:১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬