০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সাতক্ষীরা পৌরসভার প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর: কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুলের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় সাতক্ষীরা পৌরসভার প্রধান প্রকৌশলী নূর আহম্মেদের বিরুদ্ধে যশোর আদালতে মামলা দায়ের হয়েছে। সোমবার (১৮ মে) দায়ের হওয়া মামলার নম্বর সি আর-৩১৯/২৬।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালে কেশবপুর পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে বিপুল সিদ্দিকের সঙ্গে তখনকার প্রধান প্রকৌশলী নূর আহম্মেদের সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের ভিত্তিতে পারিবারিক প্রয়োজনের কথা বলে ২০২৪ সালের ৭ জুলাই বিপুল সিদ্দিকের কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন নূর আহম্মেদ।

অভিযোগে বলা হয়, পরবর্তীতে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করলে বিপুল সিদ্দিক তার পাওনা টাকা ফেরত চান। এ সময় নূর আহম্মেদ তিন মাসের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দিলেও দীর্ঘদিন অতিবাহিত হলেও টাকা ফেরত দেননি এবং নানা টালবাহানা করতে থাকেন।

বাদীর দাবি, গত ২ মে কেশবপুর পৌরসভার গেটের সামনে টাকা চাইতে গেলে নূর আহম্মেদ সরাসরি টাকা দিতে অস্বীকৃতি জানান। একই সঙ্গে পুনরায় টাকা চাইতে গেলে তাকে খুন ও জখমের হুমকিও দেওয়া হয়।

বর্তমানে নূর আহম্মেদ সাতক্ষীরা পৌরসভার প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় নিরুপায় হয়ে বিপুল সিদ্দিক যশোর আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।

এ বিষয়ে নূর আহম্মেদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সর্বাধিক পঠিত

চৌগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

সাতক্ষীরা পৌরসভার প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

আপডেট: ০৮:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬