০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

শার্শায় বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

যশোরের শার্শা থানার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ আকাশ মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ মে ২০২৬) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মাঝেরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) আনিসুর রহমান ও এএসআই (নিঃ) জামিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকশ টিম অভিযান চালিয়ে আকাশ মিয়াকে তার বসতবাড়ির উঠান থেকে আটক করেন। এ সময় তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আকাশ মিয়া কৃষ্ণপুর (মাঝেরপাড়া) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আব্দুস সাত্তার এবং মাতার নাম মোছাঃ শেফালী বেগম।

এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-৩৭, তারিখ-১৮/০৫/২০২৬।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বাধিক পঠিত

চৌগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

শার্শায় বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

আপডেট: ০৫:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬