০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নড়াইলে টলি-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

নড়াইলের সদর উপজেলায় টলি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনজুরুল ইসলাম বাবু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে কালনা–নড়াইল সড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তালতলা এলাকায় একটি টলি ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মনজুরুল ইসলাম বাবু নিহত হন। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

নড়াইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক কামরুল জানান, নিহত মনজুরুল ইসলাম বাবু সাতক্ষীরা জেলার গোয়াল বাথান গ্রামের হাসেম আলীর ছেলে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সর্বাধিক পঠিত

চৌগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

নড়াইলে টলি-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

আপডেট: ০৫:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬