০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

চুড়ামনকাটিতে ৩২০ পিস ট্যাপেন্ডাডলসহ মাদক কারবারি আটক

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় অভিযান চালিয়ে ৩২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৮ মে) সকালে চুড়ামনকাটির কুঠিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি পলাশ, তিনি কুঠিপাড়া এলাকার গোলাম মোস্তফা ওরফে মোস্তরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুড়ামনকাটি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পলাশকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল যাচাই করে ৩২০ পিস ট্যাপেন্ডাডল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

চৌগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

চুড়ামনকাটিতে ৩২০ পিস ট্যাপেন্ডাডলসহ মাদক কারবারি আটক

আপডেট: ০৫:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬