বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের প্রতিনিধি ও কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় শান্তনু ইসলাম সুমিতকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি।
এক শুভেচ্ছা বার্তায় আতিকুজ্জামান সনি বলেন, “শান্তনু ইসলাম সুমিতের এ অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের। তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও ক্রীড়াবান্ধব নেতৃত্ব বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের সম্পৃক্ততা দেশের খেলাধুলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং ক্রিকেটের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।”
শুভেচ্ছা বার্তার শেষে তিনি শান্তনু ইসলাম সুমিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সফলতা কামনা করেন।




















