০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেল কর আরোপ জনস্বার্থবিরোধী হবে: সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

মোটরসাইকেলের মালিকদের ওপর প্রস্তাবিত কর আরোপকে জনস্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে যে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের পরিকল্পনা করছে। তিনি বলেন, মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত সম্পদশালী নন; বরং জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহন ব্যবহার করেন।

তিনি আরও বলেন, করের আওতা বৃদ্ধি রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনসংগ্রামে থাকা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত কর আরোপ করা উচিত নয়। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা জনস্বার্থবিরোধী হিসেবে বিবেচিত হবে বলেও তিনি মন্তব্য করেন।

পোস্টের শেষে জামায়াত আমির সরকারকে আহ্বান জানিয়ে বলেন, যদি এমন কোনো চিন্তা থেকে থাকে, তবে তা পুনর্বিবেচনা করে প্রত্যাহার করা উচিত।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

মোটরসাইকেল কর আরোপ জনস্বার্থবিরোধী হবে: সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আপডেট: ০৭:৫৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬