০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশে ফিরেছে কারিনা কায়সারের মরদেহ

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ ভারতের চেন্নাই থেকে দেশে ফিরেছে। রোববার (১৭ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে কারিনার মরদেহ গ্রহণ করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

পরিবার সূত্রে জানা গেছে, লিভার–সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে কারিনা কায়সার মারা যান। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়েছিল। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

লিভার–সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন অবস্থায় ছিলেন কারিনা কায়সার। প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রাত ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সোমবার ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

দেশে ফিরেছে কারিনা কায়সারের মরদেহ

আপডেট: ০৭:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬