১১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

রবিবার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটে দাবি করা হয়েছে, হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে বিবেচিত হতে পারে। এ কারণে ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া ড. ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা প্রার্থনা করা হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

জানা গেছে, এর আগে একই বিষয়ে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সংশ্লিষ্টদের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। তবে কোনো সাড়া না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

আদালতের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

সর্বাধিক পঠিত

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শান্তনু ইসলাম সুমিতকে অভিনন্দন জানালেন আতিকুজ্জামান সনি

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

আপডেট: ০৭:৪৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬