০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় ২৫ বোতল অবৈধ সিরাপসহ মাদক কারবারি আটক

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ বোতল অবৈধ নেশাজাতীয় সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
আটক ব্যক্তি হলেন শার্শা থানার পাকশিয়া খালপাড়া গ্রামের মৃত সুলতান খাঁর ছেলে ফুলছদ্দিন খাঁ (৫০)।

পুলিশ জানায়, রোববার (১৭ মে) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পাকশিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুলছদ্দিন খাঁর বসতবাড়ির উঠানের পূর্ব পাশে গোয়ালঘরের সামনে তল্লাশি চালিয়ে ২৫ বোতল অবৈধ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

শার্শায় ২৫ বোতল অবৈধ সিরাপসহ মাদক কারবারি আটক

আপডেট: ০৭:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬