০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোর কোতোয়ালী থানার পুরাতন ভবনে ককটেল বিস্ফোরণ, আহত নারী শ্রমিক

যশোর কোতোয়ালী মডেল থানার পুরাতন ভবন ভাঙার কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ককটেল বিস্ফোরণে আনোয়ারা (৪০) নামে এক নারী শ্রমিক আহত হয়েছেন। রোববার দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আহত আনোয়ারা যশোর শহরের উপশহর ১২ নম্বর সেক্টরের আমতলা এলাকার জামাত আলী মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলছিল। এ সময় ভবনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ককটেলে অসাবধানতাবশত আঘাত লাগলে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ঘটনায় নারী শ্রমিক আনোয়ারা আহত হন।

ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, পরিত্যক্ত অবস্থায় ককটেলটি দেখতে পান ওই নারী শ্রমিক। তবে সেটি কী বস্তু তা বুঝতে না পেরে তিনি হয়তো আঘাত করেছিলেন। এরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছাত্রলীগের মিছিল ভেস্তে গেল ছাত্রদল নেতার উপস্থিতিতে, আটক ২

যশোর কোতোয়ালী থানার পুরাতন ভবনে ককটেল বিস্ফোরণ, আহত নারী শ্রমিক

আপডেট: ০৭:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬