০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোরে আটক জেলা যুবলীগ সভাপতি মোস্তাফা ফরিদ, নাশকতার অভিযোগে জিজ্ঞাসাবাদ

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার পর যশোর শহরের একটি স্থান থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান। তিনি জানান, নাশকতার বিভিন্ন অভিযোগে মোস্তাফা ফরিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় তাকে আটক দেখানো হয়েছে কিংবা আটকের সময় তিনি কোথায় অবস্থান করছিলেন— সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

ওসি মাসুম খান বলেন, “বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে। বিস্তারিত তথ্য জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালনের অভিযোগ রয়েছে। এসব কর্মসূচিতে যুবলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মোস্তাফা ফরিদ আত্মগোপনে ছিলেন। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে তার আটকের খবর ছড়িয়ে পড়ার পর যশোরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছাত্রলীগের মিছিল ভেস্তে গেল ছাত্রদল নেতার উপস্থিতিতে, আটক ২

যশোরে আটক জেলা যুবলীগ সভাপতি মোস্তাফা ফরিদ, নাশকতার অভিযোগে জিজ্ঞাসাবাদ

আপডেট: ০৭:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬