০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

চৌগাছায় পুলিশের অভিযানে ৪১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৫৮৯

যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার দশপাখরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন চৌগাছা উপজেলার আফরা গ্রামের মৃত আফসার আলীর ছেলে সাফিয়ার রহমান (৫৭) এবং ঝিকরগাছা উপজেলার বারাকুলি গ্রামের তাইজুল ইসলামের ছেলে রিপন হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদের নেতৃত্বে একটি দল দশপাখরিয়া এলাকার শহিদুলের বাড়ির সামনে রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেন এসআই জি এম ইমরান হোসেন রাজু, এসআই হোসেন পাটোয়ারী, এএসআই আব্দুর রহমান শান্ত ও হাসানুজ্জামানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

চৌগাছায় পুলিশের অভিযানে ৪১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট: ০৮:৪৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬