১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

যশোরে রাতের আঁধারে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৫১২

যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামে গভীর রাতে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘের মালিক সিরাজুল ইসলাম। বুধবার দিবাগত রাতে আড়পাড়া ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, তিনি যশোর সদরের কিসমত নোয়াপাড়া এলাকার বাসিন্দা। আড়পাড়া গ্রামের আবু সাঈদের কাছ থেকে প্রায় ২০ বিঘা জমির একটি মাছের ঘের পাঁচ বছরের জন্য লিজ নেন। এ জন্য প্রতি বছর তাকে প্রায় চার লাখ টাকা লিজ দিতে হয়।

তিনি বলেন, প্রায় ২০ দিন আগে ঘেরে তিন লাখ টাকার ব্ল্যাক কার্প মাছের পোনা ছাড়া হয়। এছাড়া মাছের খাদ্য বাবদ আরও প্রায় দুই লাখ টাকা ব্যয় করা হয়েছে। ঘেরের তদারকি ও পরিচর্যার জন্য কয়েকজন শ্রমিকও নিয়োজিত ছিলেন।

বৃহস্পতিবার সকালে ঘেরের চৌকিদার মাছকে খাবার দিতে গিয়ে দেখতে পান, অসংখ্য মাছ মরে পানির ওপরে ভেসে রয়েছে। পরে তিনি বিষয়টি ঘের মালিককে জানালে সিরাজুল ইসলাম ঘটনাস্থলে এসে মৃত মাছের স্তূপ দেখতে পান।

সিরাজুল ইসলামের অভিযোগ, ঘেরটি লিজ নেওয়াকে কেন্দ্র করে আড়পাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে রিফাতের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন সময় তাকে ঘের ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হতো বলেও দাবি করেন তিনি।

তার অভিযোগ, রিফাত, ইউনুস, ফারুকসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছেন। তবে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত রিফাত অভিযোগ অস্বীকার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রিফাতের বিরুদ্ধে এর আগেও এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক আহত,

যশোরে রাতের আঁধারে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ,

আপডেট: ০৮:১৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬