০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যশোর মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫৮৭

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বৈষ্ণব বিহারী মন্ডল (৩২) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত বৈষ্ণব বিহারী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতে ভিসা কার্যক্রম দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় চিকিৎসার তাগিদে নিরুপায় হয়ে প্রায় ২৩ দিন আগে অবৈধ পথে ভারতে যান বৈষ্ণব বিহারী। সেখানে চিকিৎসা শেষে গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করেন তিনি।

অভিযোগ রয়েছে, সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন।

গুলিবিদ্ধ হওয়ার পর তার সঙ্গে থাকা সহযোগীরা জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে ফিরিয়ে আনেন। পরে দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে হাসপাতালের একটি সাধারণ ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

সীমান্ত এলাকায় বিএসএফের এই গুলি চালানোর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। চিকিৎসা নিতে গিয়ে গুলিতে আহত হওয়ার এই ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে বিজিবি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত যুবকের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

যশোর মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

আপডেট: ০৭:৩১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬