০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

এসএসসি-এইচএসসি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত আসছে, সেশনজট কমাতে উদ্যোগ: শিক্ষামন্ত্রী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫১২

শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ১০ বছরের স্কুলজীবন এবং এইচএসসি পরীক্ষা ১২ বছরের শিক্ষাজীবনের মধ্যেই সম্পন্ন নিশ্চিত করতে সিলেবাস ও শিক্ষা কাঠামো নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ-এ ওয়ান গ্রিড সোলার প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা আজকে তোমাদের পরীক্ষার বিষয়ে বসব। আমরা আলোচনা করব কীভাবে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলোর সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি।”

তিনি আরও বলেন, “তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন দশ বছর স্কুলিং, বারো বছর স্কুলিং সম্পন্ন করতে কোনো সেশনজট না হয়। তোমরা যেন পিছিয়ে না পড়ো, সে জন্য আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। শিক্ষার্থীদের স্বার্থে যেটা করা প্রয়োজন, সেটাই করা হবে।”

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা পদ্ধতি আরও সুন্দর, শৃঙ্খলিত ও কার্যকরভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে। বর্তমানে পরীক্ষার পরিবেশ আগের তুলনায় অনেক ভালো বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “দেখেছ তোমরা? এখন পরীক্ষা সুন্দর হচ্ছে। কী কারণে? সবাই সুন্দর পরীক্ষা চায়।”

এ সময় তিনি পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আরও উন্নত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত

যশোর মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

এসএসসি-এইচএসসি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত আসছে, সেশনজট কমাতে উদ্যোগ: শিক্ষামন্ত্রী

আপডেট: ১০:১৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬