০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

অভয়নগরে ১ একর ৬৪ শতক সরকারি খাস জমি উদ্ধার, দখলমুক্ত করলো প্রশাসন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫২৭

যশোরের অভয়নগর উপজেলায় অবৈধ দখলমুক্ত করা হয়েছে ১ একর ৬৪ শতক সরকারি খাস জমি। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার মহাকাল ইউনিয়নের বনগ্রাম মৌজায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, মহাকাল ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন এলাকায় বিকেল সাড়ে ৩টার দিকে বিশেষ উচ্ছেদ ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বনগ্রাম মৌজার ২৮২১ নম্বর দাগের ১ দশমিক ০০ একর পুকুর শ্রেণির জমি, ২৮২৯ নম্বর দাগের ০ দশমিক ৩২ একর বাস্তু শ্রেণির জমি এবং ২৬৯২ নম্বর দাগের ০ দশমিক ৩২ একর ধানি শ্রেণির জমি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জমির মোট পরিমাণ ১ একর ৬৪ শতক। জমিগুলোতে সরকারি মালিকানা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন আশীষ কুমার বসু। তিনি জানান, LST-১৪০৯/২০১৬ নম্বর মামলায় সরকারের পক্ষে রায় পাওয়ার পর এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

লালমনিরহাট সীমান্তের তিন পয়েন্টে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

অভয়নগরে ১ একর ৬৪ শতক সরকারি খাস জমি উদ্ধার, দখলমুক্ত করলো প্রশাসন

আপডেট: ১০:১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬