যশোর সদর উপজেলার জগমোহনপুর এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই নারী আহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন জগমোহনপুর গ্রামের রিভা খাতুন (৪৫), স্বামী মোজাম বিশ্বাস এবং সালমা বেগম (৪০), স্বামী তোজাম বিশ্বাস। তারা উভয়েই যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে জগমোহনপুর আদর্শ স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
দুর্ঘটনায় দুই নারী মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত দুই নারীর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়।




















