০১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে স্বর্ণের দোকানে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই চেষ্টা

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি জুয়েলারি দোকানের কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে ফটিকছড়ি থানার সামনে বিবিরহাট এলাকার ‘টুন্টু জুয়েলার্স’-এ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

আটক সালমা আকতার (২৮) উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিক সূত্রে জানা যায়, সালমা আকতার ক্রেতা সেজে টুন্টু জুয়েলার্সে প্রবেশ করেন। কিছুক্ষণ স্বর্ণালংকার দেখার ভান করে সুযোগ বুঝে তিনি সঙ্গে রাখা মরিচের গুঁড়া দোকানের দুই কর্মচারীর চোখে ছুড়ে মারেন। মরিচের তীব্রতায় কর্মচারীরা সাময়িকভাবে দিশেহারা হয়ে পড়লেও একজন কর্মচারী অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাকে ঝাপটে ধরেন।

এ সময় ধস্তাধস্তি ও চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে ওই নারীকে আটকে ফেলে এবং পুলিশে খবর দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকানে প্রবেশের কিছুক্ষণ পর হঠাৎ করেই ওই নারী কর্মচারীদের লক্ষ্য করে মরিচের গুঁড়া নিক্ষেপ করছেন। তবে কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় তার ছিনতাইয়ের পরিকল্পনা ব্যর্থ হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হেফাজতে নিয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
জনবহুল এলাকায় দিনে-দুপুরে এমন দুঃসাহসিক ছিনতাই চেষ্টার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা বাজারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

ফটিকছড়িতে স্বর্ণের দোকানে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই চেষ্টা

আপডেট: ১২:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬