০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

বেনাপোলে জমি বিরোধে নারীকে কুপিয়ে আহত,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৫১৬

যশোরের বেনাপোলের শাখারীগাতী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নারী শারমিন (২৫) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চান্দু গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক থেকে দেড় মাস আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে তিনি বোন পরিচয়ে শাখারীগাতী গ্রামের শাহিদা (২৬), স্বামী মমিনের বাড়িতে বেড়াতে আসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১২ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে একই এলাকার বৃষ্টি (২৫), তার স্বামী হযরত, মহির উদ্দিন (৪৫) ও পেয়ার (৪৫)-এর সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, বিরোধের একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন ও পরিচিত এক নারী তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

যুবলীগ নেতার হাত থেকে জমি উদ্ধার ও নিরাপত্তার দাবিতে যশোরে নাজমুন নাহারের সংবাদ সম্মেলন

বেনাপোলে জমি বিরোধে নারীকে কুপিয়ে আহত,

আপডেট: ১১:৫২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬