০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

অভয়নগরে মাদকবিরোধী অভিযানে ৫ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৫২৮

যশোরের অভয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সোমবার (১১ মে) রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু।

দণ্ডপ্রাপ্তরা হলেন—অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের হাফিজুর গাজীর ছেলে হাসিব গাজী ওরফে মানিক (১৮), একই গ্রামের মৃত সিরাজ খার ছেলে জাহাঙ্গীর খা (৪৫), নড়াইল জেলার সদর উপজেলার মির্জাপুর গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে আব্দুর রহমান (২১), একই গ্রামের সৈয়দ মুরাদ হোসেন আখির ছেলে সৈয়দ সোয়াইব হোসেন নিরব (২২) এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পশ্চিম ভাষানটেক এলাকার হাবি মিয়ার ছেলে মজিবুর রহমান (২২)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজকাটি গ্রামের নূরে মাদীনা ইসলামিয়া মাদরাসা এলাকায় অভিযান চালিয়ে হাসিব গাজী ওরফে মানিককে এক পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে রাত ৯টার দিকে গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া রেলবস্তি এলাকায় জাহাঙ্গীর খাকে গাঁজা সেবনের অভিযোগে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া একই দিন বিকালে বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামে অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবাসহ আটক আব্দুর রহমান, সৈয়দ সোয়াইব হোসেন নিরব ও মজিবুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু মঙ্গলবার (১২ মে) বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থান চলমান থাকবে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে চোরাচালান মামলা ঘিরে বিজিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘পরিকল্পিত অপপ্রচারের’ অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

অভয়নগরে মাদকবিরোধী অভিযানে ৫ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

আপডেট: ১০:১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬