০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

সাতক্ষীরার দেবহাটায় ভেজালবিরোধী অভিযানে দুই আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৫৪২

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুইটি আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬ এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মে) উপজেলার উত্তর সখিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৬ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি দল প্রথমে শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির বিএসটিআই অনুমোদন নেই এবং আইসক্রিম তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সুজিত বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

একই সময় পাশের মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতেও অভিযান চালানো হয়। সেখানে একই ধরনের অনিয়ম ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল খালেককে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় উভয় প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

র‍্যাব-৬ জানিয়েছে, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং জনস্বার্থে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে উড়িয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

সাতক্ষীরার দেবহাটায় ভেজালবিরোধী অভিযানে দুই আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট: ১০:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬