০১:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ’র বর্ণাঢ্য যৌথ ‘রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৫৭৬

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর যৌথ ‘রিট্রিট সিরিমনি’ প্যারেড অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির নোম্যান্সল্যান্ড এলাকায় এই মনোজ্ঞ ও বর্ণাঢ্য অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বিকেল গড়াতেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চৌকস সদস্যরা নিজ নিজ দেশের জাতীয় পতাকা অবনমন ও কুচকাওয়াজের মাধ্যমে রিট্রিট সিরিমনি শুরু করেন। দুই দেশের বাহিনীর সদস্যদের সুশৃঙ্খল মার্চপাস এবং ছন্দময় প্যারেড উপস্থিত দর্শকদের বিমোহিত করে। দুই দেশের সীমান্ত এলাকার শত শত মানুষ এই বিরল ও আনন্দঘন মুহূর্তটি উপভোগ করতে নোম্যান্সল্যান্ডে ভিড় জমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কমিশনার (যুগ্ম সচিব) মোঃ ফয়সাল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট **মোঃ নিয়াজ মাকদুমএছাড়াও উপস্থিত ছিলেন:বিজিবির ক্যাপ্টেন অমিত কুমার সাহা।২৭ বিজিবির প্রতিনিধিবৃন্দ।বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভারতীয় পুলিশ কর্মকর্তা বিদিশা কলিতা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রিট্রিট সিরিমনি কেবল একটি প্যারেড নয়, এটি দুই প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সহযোগিতার প্রতীক। এই ধরনের নিয়মিত আয়োজন সীমান্ত এলাকায় শান্তি রক্ষা, চোরাচালান রোধ এবং স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার **মোঃ মিজান হোসেন** জানান, অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে, যা উভয় দেশের সীমান্তবাসীকে আশাবাদী করেছে।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ’র বর্ণাঢ্য যৌথ ‘রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠিত

আপডেট: ০৭:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬