০১:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ, আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৫৮৫

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে এসএসসি পরীক্ষার্থী কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তামিম নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ পুলিশ। আহত এক শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, গোগা কালিনী আলিম মাদ্রাসা এর এসএসসি পরীক্ষার্থী খাতুন, সুমাইয়া খাতুন ও সানজিদা খাতুনসহ চারজন মেয়ে এবং দুইজন ছেলে মঙ্গলবার পরীক্ষা দিতে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র আসে। পরীক্ষা শেষে তারা বেনাপোল রেলস্টেশন এলাকায় ঘুরতে গেলে কয়েকজন যুবক তাদের উত্যক্ত করতে শুরু করে।

অভিযোগ রয়েছে, বেনাপোলের ছোটআচড়া গ্রামের স্বাধীন, ভবারবেড় গ্রামের তামিম এবং কাগমারি গ্রামের জুয়েলসহ ৪ থেকে ৫ জন যুবক শিক্ষার্থীদের বিভিন্নভাবে বিরক্ত ও উত্যক্ত করে। একপর্যায়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হলে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

এ বিষয়ে বেনাপোল থানা এর অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে তামিম নামে এক যুবককে আটক করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

আলমগীর হোসেন

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ, আটক ১

আপডেট: ০৭:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬