০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

চৌগাছায় প্রথম হামে আক্রান্ত হয়ে ৯ মাসের শিশু ফারজানার মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৫৯০

যশোরের চৌগাছা উপজেলায় এই প্রথম হামে আক্রান্ত হয়ে ফারজানা আক্তার নামে নয় মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত ফারজানা উপজেলার হাকিমপুর ইউনিয়নের শিশুতলা গ্রামের বাবলুর রহমানের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে শিশু ফারজানা হাম রোগে আক্রান্ত ছিল। বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

চৌগাছায় এই প্রথম হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের সঠিক সময়ে হামের টিকা নিশ্চিত করা এবং আক্রান্ত হওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ফারজানার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকদের মতে, শিশুদের জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা উচিত।”

আপনার এলাকায় অন্য কোনো শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা টিকাদান কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলো।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

চৌগাছায় প্রথম হামে আক্রান্ত হয়ে ৯ মাসের শিশু ফারজানার মৃত্যু

আপডেট: ০৪:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬