০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

তামিলনাড়ুতে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৫৮৬

তামিলনাড়ু-এর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় রাজ্যজুড়ে মন্দির, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। রাজ্যের স্টেট মার্কেটিং করপোরেশন টাসম্যাক পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে বলে জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর নেতা বিজয়ের এটি প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। সরকার জানিয়েছে, বর্তমানে টাসম্যাক রাজ্যজুড়ে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান পরিচালনা করছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের নিকটবর্তী এলাকায় অবস্থিত।

রাজ্যের রাজস্ব আয়ের বড় একটি অংশ টাসম্যাকের মদ বিক্রি থেকে এলেও এই সিদ্ধান্তকে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে। সরকারি তথ্যমতে, ২০২৫ সালে টাসম্যাক থেকে রাজ্যের আয় হয়েছিল প্রায় ৪৮ হাজার কোটি টাকার বেশি।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে মুখ্যমন্ত্রী বিজয় তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে প্রথম বড় পদক্ষেপ নিলেন। নির্বাচনের সময় তিনি ‘মাদকাসক্তিমুক্ত তামিলনাড়ু’ গড়ার অঙ্গীকার করেছিলেন।

উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) উল্লেখযোগ্য জয় পেলেও এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পরে কংগ্রেস, দুটি বামপন্থি দল এবং ছোট তামিল রাজনৈতিক দল বিদুথালাই চিরুথাইগাল কাছি-র সমর্থনে সরকার গঠনের পথ সুগম হয়।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

তামিলনাড়ুতে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ

আপডেট: ০১:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬