যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার নিবাগত রাতে কায়বা সীমান্তে এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব ট্যাবলেট জব্দ করে বিজিবি
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে।
তিনি বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে কায়বা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ২৯ হাজার ৭০০ টাকা।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















