০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইউজিসির উচ্চশিক্ষা কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৫৯৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন-এ ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর : টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই কর্মশালা শুরু হয়।

সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অধ্যাপক মামুনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর তিনি সেখানে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি-র কবর জিয়ারত করেন।

দিনব্যাপী কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

ইউজিসির উচ্চশিক্ষা কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: ১২:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬