০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৬০০

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকার একটি আবাসস্থলে এ হামলার ঘটনা ঘটে। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, লেবাননে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুই বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত দুজনের মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস।

এর আগে, গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম নামে আরও এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হন।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

আপডেট: ১২:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬