০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

নড়াইল-২ আসনে প্রবাসী ও সংখ্যালঘুদের জন্য হটলাইন ও ডিজিটাল তথ্য সেবা চালু

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু-এর বিশেষ তত্ত্বাবধানে প্রবাসী পরিবার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘হটলাইন সেবা’ ও ‘ডিজিটাল তথ্য সেবা’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে নড়াইল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, নাগরিকদের দ্রুত সেবা ও নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই নতুন সেবার মাধ্যমে যেকোনো নাগরিক সরাসরি নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন। বিশেষভাবে প্রবাসীদের পরিবারের সমস্যা, হয়রানি, নিরাপত্তাজনিত ঝুঁকি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা ও আইনি সহায়তা দ্রুত নিশ্চিত করা হবে বলে জানানো হয়।

জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য চালু করা হয়েছে নিচের হটলাইন নম্বরগুলো—

* ০১৩৫০-১৭৩৭৩৭
* ০১৩৫০-১৭৩৭৭১
* ০১৩৫০-১৭৩৭৭৭

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে “ডিজিটাল তথ্য সেবা নড়াইল-২” নামে ফেসবুক পেজের মাধ্যমে অভিযোগ ও সমস্যার তথ্যও জানানো যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, “নড়াইলের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবাসীদের পরিবার যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করাই এই হটলাইন সেবার মূল লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে নড়াইলকে এগিয়ে নিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের ড. খান আব্দুস সোবহান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইস্রাফিল খবির রাজু, পূজা উদযাপন কমিটির সভাপতি পংকজ বিহারী ঘোষ, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট আজিজুল ইসলাম, জামায়াত নেতা হিমায়েতুল ইসলাম হিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই হটলাইন ও ডিজিটাল সেবা নড়াইল-২ আসনের সাধারণ মানুষকে দ্রুত সহায়তা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

আপিল বিভাগেও বহাল আইভীর জামিন, মুক্তিতে আর বাধা নেই

নড়াইল-২ আসনে প্রবাসী ও সংখ্যালঘুদের জন্য হটলাইন ও ডিজিটাল তথ্য সেবা চালু

আপডেট: ০১:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬